আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের লেখা একটি চিঠির কথা উল্লেখ করেছেন, যেখানে ভারত, চিন এবং অন্যান্য দেশকে ‘নরকতুল্য স্থান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই বার্তাই শেয়ার করেন ট্রাম্প। যাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।

আমেরিকায় ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ পয়াওয়ার ক্ষেত্রে থাকা আইন পরিবর্তনের দাবি জানিয়ে স্যাভেজ তাঁর বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্যে বলেন, “এখানে কোনো শিশু জন্মগ্রহণ করলেই সে তাৎক্ষণিকভাবে নাগরিকত্ব পেয়ে যায়। এরপর তারা চিন, ভারত কিংবা পৃথিবীর অন্য কোনো নরকতুল্য স্থান থেকে তাদের পুরো পরিবারকে এখানে নিয়ে আসে।” সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুদ্রাস্ফীতি এবং জন্মসূত্রে নাগরিকত্ব প্রসঙ্গে মিথ্যা দাবি করার ঠিক একদিন পরেই ট্রাম্প স্যাভেজের এই বিদ্বেষপূর্ণ মন্তব্যেকে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

দীর্ঘ চিঠির মাধ্যমে,  স্যাভেজ মার্কিন সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ওঠা যুক্তিতর্কের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তিনি  আমেরিকার জন্মগ্রহণকারী অন্য দেশের নাগরিকদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার সমালোচনা করেন এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে না দিয়ে গণভোটের আহ্বান জানান। চিঠিতে ভারতীয় ও চিনা নাগরিকদের “ল্যাপটপ হাতে গুণ্ডা” হিসেবেও বর্ণনা করেছেন। তিনি বলেন,  “সব মাফিয়া পরিবার মিলে যা করেছে, তার চেয়েও বেশি ক্ষতি ওরা এই জাতির করেছে। আমার  মতে  ল্যাপটপ হাতে গুন্ডারা  আমাদের সর্বস্ব লুটে নিয়েছে, আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করেছে, জঘন্য দুনিয়াকে জিততে দিয়েছে, আমাদের পতাকার ওপর পা মাড়িয়ে যাচ্ছে।” 

স্যাভেজ অভিযোগ করেছেন যে ‘বার্থ ট্যুরিজম’ এবং কল্যাণমূলক সুবিধার অপব্যবহারের মাধ্যমে বর্তমান ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে এবং তিনি যুক্তি দিয়েছেন যে আধুনিক অভিবাসনের প্রেক্ষাপটে মার্কিন সংবিধান সেকেলে হয়ে পড়েছে। তিনি লিখেছেন, “সংবিধানটি লেখা হয়েছিল বিমান চলাচলের আগে, বলাই বাহুল্য, টেলিভিশন, ইন্টারনেট, রেডিওরও আগে।  আপনি বলতেই পারেন, এই যুক্তিগুলোর কয়েকটি কতটা প্রাসঙ্গিক  যেখানে মানুষ গর্ভাবস্থার নবম মাসে বিমানে করে এখানে আসছে।” সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাভেজের এই মিথ্যা দাবির একদিন পর ট্রাম্প  তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তার বর্ণবাদী বক্তব্যটি শেয়ার  করেন। স্যাভেজ দাবি করেছিলেন,  আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশ জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না।

  

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ