ইমরান খানকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করার জন্য অনুতপ্ত মিয়াঁদাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রাক্তন সতীর্থ ইমরান খানকে সাহায্য করার জন্য অনুশোচনা হচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওযা সাক্ষা‍ৎকারে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা জানিয়েছেন, ‘পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে বসার জন্য সাহায্য করেছিলাম। কিন্তু তার জন্য অনুশোচনা হচ্ছে।’ যদিও কীভাবে তিনি সাহায্য করেছিলেন তা খোলসা করেননি মিয়াঁদাদ।

২০১৮ সালের অগস্ট মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরামন খান। কিন্তু সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পড়ায় গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর কুর্সি খোয়াতে হয় কিংবদন্তী ক্রিকেটারকে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার সরাসরি ইমরানের দলকে সমর্থন জানিয়েছিলেন। অনেকে দলটির হয়ে ভোট প্রচারেও ছিলেন। তবে ইমরানের অন্যতম সতীর্থ জাভেদ মিয়াঁদাদকে তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি।

যদিও ‘এআরওয়াই’ নিউজকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘ ইমরান খানকে প্রধানমন্ত্রী হতে যথেষ্ট সাহায্য করেছিলাম। কিন্তু সেই সাহায্যের জন্য কখনও ধন্যবাদটুকু জানাননি পিটিআই চেয়ারম্যান। তাই এখন ওই সাহায্যের জন্য ভীষণ অনুশোচনা হচ্ছে।’ প্রাক্তন সতীর্থের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ইমরান খান।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল