মৃত্যুর দেশে পাড়ি কুখ্যাত যুদ্ধবাজ হেনরি কিসিঞ্জারের

Share:

নিজস্ব প্রতিনিধি,ওয়াশিংটন: মৃত্যুর দেশে পাড়ি দিলেন প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী হেনরি কিসিঞ্জার। গোটা বিশ্বের কাছে যিনি কুখ্যাত যুদ্ধবাজ আর গণহত্যার নায়ক হিসেবেই পরিচিত। বুধবার রাতে কার্নেটিকাট অঙ্গ রাজ্যে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর।

১৯২৩ সালে ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিসিঞ্জার। হিটলারের জমানায় জার্মানি থেকে পালিয়ে নিউ ইয়র্কে আশ্রয় নেয় তার পরিবার। সেখানেই বেড়েওঠা কিসিঞ্জারের। শিক্ষাজীবন শেষে প্রথমে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। পরে কাউন্টার ইন্টিলিজেন্স কর্পসে যোগ দেন। সেখানে তিন বছর দায়িত্ব পালন করেন। বরাবরই উচ্চাভিলাষী ও ঠান্ডা মাথার খুনি হিসেবে পরিচিত কিসিঞ্জার দ্রুতই মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের ঘনিষ্ঠ হন। ১৯৬৯  সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত করেছিলেন। পরে বিদেশ মন্ত্রীর দায়িত্ব পান। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে কুখ্যাত যুদ্ধবাজ হয়ে ওঠেন। পরে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের জমানায় বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলান। যদিও ততটা ক্ষমতাশালী ছিলেন না। ‘

মার্কিন বিদেশমন্ত্রী হিসেবে কম্বোডিয়া ও লাওসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ, চিলি ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে সমর্থন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে গণধর্ষণ ও গণহত্যায় মদত জোগানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছিল কিসিঞ্জারের বিরুদ্ধে। একের পর এক দেশে গণহত্যা সংগঠিত করার কুখ্যাত নায়ক হওয়া সত্বেও কখনও বিচারের মুখোমুখি হতে হয়নি তাকে। শুধু তাই নয়, কুখ্যাত যুদ্ধাপরাধী হয়েইও শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। আর কিসিঞ্জারকে নোবেল দেওয়ায় নোবেল পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র–সহ বিশ্বের একাধিক দেশে “কুখ্যাত শয়তান” হিসেবেই পরিচিত ছিলেন।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের