এই মুহূর্তে

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

নিজস্ব প্রতিনিধি: লেবানন সীমান্তের কাছে ইজরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। হামলায় অন্তত আট ইজরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলেও রয়েছেন। টানা ১১ দিন ধরে চলছে ইরান বনাম আমেরিকা- ইজরায়েল যুদ্ধ। যুদ্ধ থামার নাম নেই। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। ইজরায়েলকে মদত রয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে আমেরিকাও। প্রতি শোধ তুলতে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন দূতাবাসে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

তেহরানের তেল ডিপোতেও হামলা চালাচ্ছে ইজরায়েল। অন্যদিকে সৌদি আরবের তেল ভাণ্ডারেও হামলা চালিয়েছে ইরান। যে ছবি-ভিডিওগুলি গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। এদিকে লেবানন সীমান্তের কাছে ইজরায়েলের সামরিক ঘাঁটিতেও অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। এই হামলায় অন্তত আটছন ইজরায়েলি সেনা জখম হয়েছেন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু চমকপ্রদ বিষয় হল আহতদের মধ্যে ইজরায়েলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। জানা গিয়েছে, এই হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের লিভার বা যকৃৎ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থায় বেঁচে আছেন। হামলার ঘটনাটি গত ৬ মার্চ ঘটেছে।

খবরটি ইজরায়েলের অর্থমন্ত্রী স্মতরিচ নিজেই জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, গত শুক্রবার লেবানন সীমান্তে টহল দেওয়া ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। যাতে ছয়জন সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে তাঁর ছেলে বেনিয়া হেবরন ছিলেন। তাঁর উপর হামলা হয়েছে। যার ফলে তাঁর লিভার অথবা যকৃৎ একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বেঁচে থাকার আশঙ্কা কম। সকলে প্রার্থনা করুন। বিস্ফোরণে ধাতব টুকরা বা শার্পনেল বেনিয়া হেবরন পিঠ ও পেটে ঢুকে গিয়েছিল। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শার্পনেলের টুকরো ছেলের লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালিতে আটকে গিয়েছিল। সেটি অস্ত্রোপচারে বের করা হয়েছে। তবে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হতে পারত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ