হিজাব বিতর্ক: ভারতের প্রতিনিধিকে তলব পাকিস্তানের

জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব নিয়ে যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব বিতর্কে লজ্জায় মাথা হেঁট ভারতের।

পাকিস্তানের মতো দেশ, যে দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে একাধিকবার সরব হয়েছে ভারত, যে দেশের প্রশিক্ষিত জঙ্গিরা মুম্বই হামলার মতো নারকীয় হত্যালীলা চালিয়েছে, সেই দেশের বিদেশমন্ত্রক থেকে ভারতের চার্জ-দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মুসলিম মহিলাদের হিজাব পরা নিয়ে যা হচ্ছে তা তারা কোনওভাবেই সমর্থন করে না। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতে বসবাসকারী মুসলিম মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেও বলা হয়েছে। বলা হয়েছে, সরকারের দায়িত্ব এবং কর্তব্য হল মুসলিমদের অধিকার সুরক্ষিত রাখা।

এই তলব এলো হিজাব বিতর্কে সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির প্রতিক্রিয়া দেওয়ার একদিনের মাথায়। শাহ কুরেশি নিজের টুইটার হ্যান্ডেল ঘটনার নিন্দা করে লেখেন, শুধু মাত্র বোরখা পরার অপরাধে মুসলিম মহিলাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের সামিল।

পাল্টা টুইট করেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি। জানান, হিজাব বিতর্কে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর মতে, কলেজে কী পোশাক পরে আসতে হবে, তার গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনকে অস্বীকার করা আসলে পরিকল্পিত প্রচেষ্টা, যার একমাত্র উদ্দেশ্য হল ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা। পাশাপাশি হিজাব বিতর্কে পাকিস্তানের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তাঁর জবাব, যে দেশে জঙ্গলের রাজত্ব, মহিলারা নানাবিধ নির্যাতনের শিকার সেই দেশের থেকে ভারতের ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার শিক্ষা আশা করে না।

আরও পড়ুন  হিজাব বিতর্ক: কর্নাটকে সব শিক্ষা প্রতিষ্ঠান তিনদিন বন্ধ

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়