‘ঐতিহাসিক মুহুর্ত’, চন্দ্রাভিযানের প্রশংসায় মুখর প্রাক্তন পাক মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘আজি এ কি কথা শুনি মন্থরার মুখে!’ কথায়-কথায় যিনি ভারতকে সবক শেখানোর হুমকি দিতেন সেই প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীই ভারতের চন্দ্রযান-৩ মিশনের প্রশংসায় মুখর হয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানি সংবাদমাধ্যমগুলির কাছেও ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের ঐতিহাসিক ক্ষণের সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন।

ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাঁরই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ফাওয়াদ চৌধুরী। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন। যদিও গত মে মাসে ইমরান খানের অবৈধ গ্রেফতারির পরে দেশজুড়ে সেনাবাহিনীর সন্ত্রাসের মুখে পিটিআইয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন ফাওয়াদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালনকালীন একাধিকবার কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন।

কিন্তু সেই তিনিই ভারতের চন্দ্রযান-৩ মিশনের ভূয়সী প্রশংসা করেছেন। ল্যান্ডার বিক্রমের চাঁদে পা রাখার ক্ষণটিকে ঐতিহাসিক মুহুর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে ফাওয়াদ লিখেছেন, ‘আগামিকাল (বুধবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে চন্দ্রযানের চাঁদে অবতরণ সরাসরি সম্প্রচার করা উচিত পাক সংবাদমাধ্যমগুলির। কেননা, গোটা মানবজাতির জন্য ওই মুহুর্ত ঐতিহাসিক। ভারতীয় বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন