Sidney Poitier প্রয়াত প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি

বয়স হয়েছিল ৯৪ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরুতেই হলিউড থেকে এল দুঃসংবাদ।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেলুলয়েড দুনিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটির। বয়স হয়েছিল ৯৪ বছর। বাহামাসের বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি বিবিসিকে এই খবর নিশ্চিত করেছেন। সিএনএন-য়ের প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিডনি।

সিডনির জীবনাবসানের খবরে শোকে মূহ্যমান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিশ জনশন, অপরাহ উইনফ্রে। সিডনি পোয়াটিরের জীবনাবসানের খবরে কান্নায় ভেঙে পড়েছেন অ্যাকাডেমি পুরষ্কারে সম্মানিত ড্যানজেল ওয়াশিংটন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ড্যানজেল ওয়াশিংটন বলেন, ‘এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে সিডনি পোয়াটিরের মতন একজন নামজাদা অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আদ্যপ্রান্ত একজন জেন্টেলম্যান। সবার জন্য ওনার দরজা খোলা ছিল। ওনার প্রয়ান হলিউডে এক গভীর শূন্যতা তৈরি হল, যা পূরণ করা প্রায় অসম্ভব। ’

১৯২৭ সালে মিয়ামিতে জন্ম সিডনির।তবে সময়ের আগেই তিনি ভূমিষ্ট হন (প্রিম্যাচিওর বেবি)। বাঁচার আশা প্রায় ছিলই না। হাড় গিলগিলে চেহারা। নিজের গর্ভজাত সন্তানকে দেখে মা রীতিমতো শিউরে উঠেছিলেন। দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিষির। জ্যোতিষির অভয়বাণী ছিল, ‘চিন্তা করতে হবে না। ছেলে বেঁচে যাবে’।

জ্যোতিষির সেই অভয়বাণী বিফলে যায়নি। সিডনি বেঁচে গেলেন এবং হলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন। সেই দীর্ঘ যাত্রা শেষ হল বৃহস্পতিবার, ৯৪ বছর বয়সে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের