সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত ১৩ শিশুসহ ৬৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত সুদানের দারফুর অঞ্চলে। সেখানেই একটি হাসপাতালে ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে প্রায় ৬৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ১৩ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস শনিবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবরের কথা নিশ্চিত করেছেন।   

ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানিয়েছেন, পূর্ব দারফুরের রাজধানী আল দাইনে শুক্রবার রাতে হামলা হয়েছে।  তাতে  আল দাইন টিচিং হাসপাতালের একাধিক রোগী, দুজন নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক নিহত হয়েছেন।  এই হামলার জেরে হাসপাতালটির জরুরি চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে  গিয়েছে।  যা ওই অঞ্চলের মানবিক সংকটকে আরও  বাড়িয়ে তুলেছে। 

আরও পড়ুন: বিড়াল দত্তক নিতে মা-ঠাকুমা আপত্তি জানানোয় ভয়ানক কাণ্ড ঘটালেন তরুণী চিকিৎসক

হু প্রধান জানিয়েছেন, এই হামলায় আটজন স্বাস্থ্যকর্মীসহ   অন্তত ৮৯ জন গুরুতর আহত হয়েছেন।  আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে হামলার ফলে হাসপাতালের শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার  কারণে সমগ্র  হাসপাতালটি  বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।  এই হামালাকে   অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, সুদানে চলমান যুদ্ধের কারণে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার ফলে নিহতের মোট সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায় তিন বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এ পর্যন্ত ২১৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার তথ্য নথিবদ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের