ইজরায়েলি বিমান হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের বিমান মামলায় প্রাণ হারিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি। গতকাল বৃহস্পতিবার (২৮ অগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় এক বহুতল আবাসন লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি বিমান বাহিনী। ওই হামলাতেই ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিযুক্ত প্রধানমন্ত্রী প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘আল ঝুমুরিয়া’।

গত বছরের ১০ অগস্ট আনসারুল্লাহ আন্দোলনের (হুথি, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ) তরফে আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী সানার হাদাহ এলাকার একটি বাড়িতে গোপন বৈঠকে বসেছিল আনসারুল্লাহ আন্দোলনের ঘোষিত সরকারের শীর্ষ নেতারা। হাজির ছিলেন প্রধানমন্ত্রী আল-রাহাভি, প্রতিরক্ষা মন্ত্রী এবং হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হাউথি। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি সামরিক ঘাঁটি ও তেলবাহী জাহাজে হামলা চালানো হবে, তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করার কথা ছিল হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হাউথির।

ওই গোপন বৈঠকের কথা জানতে পেরেই হাদাহর বাড়িটিতে বিমান হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। বোমা বর্ষণে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। প্রাণ হারান প্রধানমন্ত্রী আল-রাহাভি ও তাঁর তিন সহযোগী। তবে ওই তিন সহযোগীর কোনও পরিচয় এখনও জানা যায়নি। ইয়েমেনের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘আল ঝুমুরিয়া’ জানিয়েছে ‘খুব শিগগিরই আনসারুল্লাহ আন্দোলনের তরফে প্রধানমন্ত্রী আল-রাহাভির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইজরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হুথির প্রধানমন্ত্রীকে নিকেশ করার বিষয়ে মুখ খোলেনি। ‘টাইমস অব ইজরায়েল’ দাবি করেছে, ‘আনসারুল্লাহ-নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।’

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌