ক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে ছড়িয়েছে উত্তেজনা।  পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ রাতারাতি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। বর্তমানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেকেজেএএসি) ডাকে শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদে শুরু হয় ধর্মঘট । তখনই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এরপর  পুলিশও পাল্টা গুলি  ছোড়ে এবং বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছড়ায়।

কি নিয়ে এই বিক্ষোভ? অতিরিক্ত কর, মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বর্তমানে  মুজাফ্ফরাবাদ, দাদভাল, মিরপুর, সামাহনি, সেহানসা, রাওয়ালকোট, তত্তপানি সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। সম্প্রতি পাক সংবাদ মাধ্যমে ধরা পড়েছে  জনতা এবং নিরাপত্তা রক্ষী বাহিনীর সংঘাতের ছবি। সেখানে দেখা গিয়েছে,  বিক্ষোভকারী সাধারণ জনতার উপরে চড়াও হয়েছে  পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এমনকী, শূন্যে একে-৪৭ চালানোর অভিযোগও উঠেছে।

তবে জানা গিয়েছে, এই সংঘাতের জেরে এক পুলিশ কর্মকর্তা নিহত ও ৯০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন কমপক্ষে ৭০ জন। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এখানে জল, বিদ্য়ুতের মতো প্রয়োজনীয় জিনিসের জন্য বিক্ষোভ-আন্দোলন চলছে। 

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা