ফ্রিজের ভিতর থেকে উদ্ধার কাটা মাথা, দেহাংশ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে ফ্রিজের ভিতর থেকেই উদ্ধার হল একটি মানুষের কাটা মাথা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে দেহের বিভিন্ন অংশও। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই হিদার স্টিনস নামে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কী কারণে এই খুন করা হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ব্রুকলিনে পাঁচ তলা একটি অ্যাপার্টমেন্টে। নিউ ইয়র্কের গোয়েন্দা বিভাগের প্রধান জোসেফ কেনি জানিয়েছেন, পুলিশি তদন্তে ফ্রিজের ভিতর থেকে একাধিক দেহাংশ পাওয়া গিয়েছে। কিন্তু ওই মৃতদেহটি কার, তা এখনও পর্যন্ত বোঝা যায়নি। তবে দেহটিকে সনাক্তকরণের কাজ চলছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হিদার তাঁর স্বামী নিকোলাস ম্যাকগির সঙ্গে ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে থাকছিলেন। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ফ্রিজের ভিতর থেকে কাটা মাথা ও দেহাংশ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ভার্জিনিয়ার জেলে বন্দি ছিলেন নিকোলাস। তবে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছেন, হিদার ও তাঁর স্বামী নিকোলাস দুজনের মাদকাসক্ত ছিলেন। এর আগে মাদক নেওয়ার অভিযোগ এদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে হিদার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারীরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?