প্রেমিকার টানে ১৩,০০০ কিলোমিটার পাড়ি, তিমির প্রেম কাহিনি টেক্কা দেবে রোমিও-জুলিয়েটকেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে প্রেম ‘অন্ধ’। সবকিছু ছেড়ে প্রেমিকার টানে ১৩,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল প্রেমিক। প্রেমিকাকে খুঁজতে দক্ষিণ আমেরিকা থেকে সোজা পাড়ি দিল আফ্রিকায়। তাও আবার কোন যানবাহন ছাড়াই।প্রেমিকের প্রয়োজন হয় নি কোন বিমান,না কোন ট্রেন। রুপকথার গল্পের সেই রাজকুমারের হদিশ অবশেষে পাওয়া গেল। তবে কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল প্রেমিক জানলে গা শিউরে উঠবে সকলের। এই প্রেমিক কোন মানুষ নয়, আস্ত একটা হাম্পব্যাক তিমি মাছ। নিজের প্রেমিকাকে খুঁজতে দীর্ঘ মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকায় এসে পৌঁছেছে।

সাধারণত একটি প্রাপ্ত বয়স্ক হাম্পব্যাক তিমি প্রায় ৪,৯৭১ মাইল (৮,০০০ কিলোমিটার)-এর মধ্যে ঘোরাফেরা করে। তবে এই তিমিটির বিশাল যাত্রাপথ তার দ্বিগুণ।হঠাৎ করে কেন এত দীর্ঘ পথ যাত্রা করল ওই তিমি? গবেষকরা জানাচ্ছেন প্রেমের টানেই হয়ত রেকর্ড গড়ে ফেলেছে এই তিমি। এ যাবতকালে কোনও তিমি এত দীর্ঘ পথ ভ্রমণ করেনি।এই ঘটনা তিমির জগতে সত্যিই আশ্চর্যের।

চিজম্যান নামের এক গবেষক জানান,‘কলম্বিয়ায় নিজের সঙ্গীর জন্য ক্রমাগত প্রতিযোগিতা এবং খাবারের ঘাটতির কারণে তিমিটি আফ্রিকায় নিজের জন্য নতুন অঞ্চল খুঁজতে গিয়ে থাকতে পারে।তিমিরা স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। যেহেতু মহাসাগরগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত। তিমিরা অনেক সময় নিজেদের সীমানা ছাড়িয়ে এগিয়ে গেলে তা আশ্চর্যজনক নয়। এটা খুব স্বাভাবিক।’

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়