‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইজরায়েল। যুদ্ধের প্রথম দিনেই হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান। সম্প্রতি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়িয়ে পরে। সেই দাবি ইজরায়েল নাকচ করার মধ্যেই তাকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার অঙ্গীকার করেছে।     

আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে যদি এই শিশু হত্যাকারী ক্রিমিনাল নেতানিয়াহু বেঁচে থাকে, তাহলে আমরা তাকে তাড়া করে হত্যা করবো। ইজরায়েলি সামরিক বাহিনী সোশ্যাল মিডিয়া পোস্টে  জানিয়েছে, আকাশপথে আসা হুমকি মোকাবিলায় তাদের ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়’ রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী। রবিবার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, ‘আমরা পূর্ণ শক্তি দিয়ে তাঁকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।’ 

আরও পড়ুন: যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে তাঁদের শীর্ষ নেতা নেতানিয়াহু ভালো আছেন। গত শুক্রবার এক্সে নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়। কারণ তাঁর হাতে দেখা যায় ছয়টি আঙুল। অনেকে বলেন নেতানিয়াহুর সেই ভিডিও এআই দিয়ে নির্মিত এবং তিনি মারা গিয়েছেন। এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা