যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিতে অতিষ্ঠ বিশ্বের একাধিক দেশ। আমেরিকাতেও বেশ কিছু জায়গায় ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে মাঝে মধ্যেই দেখা যায় বিক্ষোভ। সেই নমুনা ফের মিলল একবার। আমেরিকার সম্প্রচার নিয়ন্ত্রন সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার ইরানে যুদ্ধ প্রসঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মার্কিন গণমাধ্যমকে সতর্ক করেছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন যে, যদি খবর প্রচার পছন্দ না তাহলে সেই চ্যানেলের লাইসেন্স বাতিল করা হবে। এমনটাই তথ্য দিয়েছেন ব্র্যান্ডেন কার ।

এক্স হ্যান্ডেলে একটি   পোস্টে ব্রেন্ডন কার বলেছেন,  ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুজব ও বিকৃত খবর প্রচার করা থেকে বিরত থাকতে হবে। এর পরেই তিনি বলেছেন,  সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, না হলে তাদের লাইসেন্স হারানোর ঝুঁকি রয়েছে। তিনি আরও লিখেছেন, ইতিমধ্যে যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া খবর বা বিকৃত তথ্য প্রচার করছে, তাদের এখনই লাইসেন্স রিনিউ করার আগে নিজেদের সংশোধনের সুযোগ রয়েছে। তাঁর এই বার্তার পরেই আমারিকা জুড়ে ঝড় উঠেছে। অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।  ক্যালিফোর্নিয়ার গভর্নর এই মন্তব্যকে ‘স্পষ্টতই সংবিধানবিরোধী’ বলে আখ্যা দেন। 

সমালোচকরা বলছেন, সংবাদ পরিবেশনের কারণে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি মতপ্রকাশের স্বাধীনতার  বিরুদ্ধে যায়। সকলের নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা থাকে।  অনেক রাজনীতিবিদ  ও নাগরিক অধিকারকর্মী এই সতর্কবার্তাকে সেন্সরশিপের সঙ্গে তুলনা করেছেন।  হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শ্যাটজ  সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, এই বার্তা মূলত এই ইঙ্গিত দিয়েছে যে  যুদ্ধ নিয়ে আমেরিকার হয়ে  ইতিবাচক কভারেজ করলে সম্প্রচার লাইসেন্স নবায়ন নাও হতে পারে।  

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত