এক ধাক্কায় আইবিএম থেকে ছাঁটাই চার হাজার কর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আইবিএম এক ধাক্কায়  প্রায় চার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।সংস্থার তরফ থেকে বলা হয়েছে, শেষ অর্থবর্ষে সংস্থার রাজস্বে প্রচুর পরিমাণে ঘাটতি দেখা গিয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার জেমস ক্যাভানভ জানিয়েছেন, গত দুই থেকে আড়াই বছর আমরা বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের নিয়োগ করেছিলাম। কর্মী নিয়োগের পরেও দেখা গিয়েছে সংস্থায় রাজস্বে প্রচুর পরিমাণ ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তাই, সংস্থার স্বার্থে এবং রাজস্ব সংগ্রহে ভারসাম্য আনতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আবিএম তাদের মোট সম্পত্তি বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সংস্থা জোর দেবে সেই সব ক্ষেত্রে যেখান থেকে তারা তাদের রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কর্মী ছাঁটাইয়ের ফলে আইবিএমের কিছু পরিমাণ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবু তারা সেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত। কর্মী ছাঁটাইয়ের পরেও আইবিএম গ্রাহক পরিষেবা সংক্রান্ত গবেষণা এবং গ্রাহক সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য কর্মী নিয়োগ বজায় থাকবে। সংস্থার কোন কোন ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হবে, সে ব্যাপারে সংস্থার তরফ থেকে সুনির্দিষ্টভাবে কিছু হলা হয়নি।

বিশ্ব জুড়ে আর্থিক মন্দার কথা চিন্তা করে ইতোমধ্যে বহু সংস্থাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কর্মী ছাঁটাই করেছে টুইটার। কর্মী ছাঁটাই করেছে অন্যান্য সংস্থাও। কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশন কর্প গত নভেম্বরে তাদের আর্থক বৃদ্ধির পূর্বাভাস হ্রাস করেছে। 

 

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের