আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গম রফতানি নিষিদ্ধের পরেই মোদি সরকারকে হুঁশিয়ারি জার্মানির কৃষিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: দেশে আটা-ময়দার দাম যাতে বেলাগাম হতে না পারে তার জন্য শুক্রবারই গম রফতানি নিষিদ্ধ করেছে মোদি সরকার। আর সেই সিদ্ধান্তে বেজায় চটেছে জি-৭ ভুক্ত দেশের কৃষিমন্ত্রীরা। শনিবার স্টুটগার্টে এক সাংবাদিক সম্মেলনে ভারতের গম রফতানি নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করে জার্মানির কৃষিমন্ত্রী শেম ওজদেমির প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘প্রতিটি দেশ যদি রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করে এবং বাজার বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে উঠবে।’ কূটনীতিবিদরা মনে করছেন, গম রফতানি নিষিদ্ধের পাল্টা হিসেবে ভারতেও যে জি-৭ ভুক্ত দেশগুলি বিভিন্ন পণ্যের রফতানি বন্ধ করার পথে হাঁটতে পারে, সেই হুমকি দিয়েছেন জার্মানির কৃষিমন্ত্রী।

রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে কার্যত গোটা বিশ্বেই গমের সঙ্কট দেখা দিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতির অবনতি ঘটছে। বিশ্বে যত পরিমান গমের প্রয়োজন তার ১৫ শতাংশই জোগান দেয় ভোলদিমির জেলেনস্কির দেশ। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের ১২টি বন্দর থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে কোনও দেশেই গম পাঠানো যাচ্ছে না। অবিলম্বে যুদ্ধ না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলেই মনে করছেন খাদ্য বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে যখন খাদ্যদ্রব্যের সঙ্কট বাড়ছে তখন গম রফতানিতে মোদি সরকারের নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও ঘোরালো করে তুলবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে জার্মান, ব্রিটেন সহ ইউরোপের দেশগুলিতে খাদ্যদ্রব্যের সঙ্কট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। জার্মান কৃষিমন্ত্রীর প্রচ্ছন্ন হুমকিতেই স্পষ্ট নয়াদিল্লির এক সিদ্ধান্ত তথাকথিত ধনী দেশগুলিকে কতটা বিপাকে ফেলে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ