Big Breaking তাইওয়ানের পাশে দাঁড়ালে মাশুল গুনতে হবে: আমেরিকাকে শাসানি চিনের

আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার তাইওয়ান পৌঁছয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন আবহের মধ্যে এবার আমেরিকার সঙ্গে সংঘাতে জড়িয়ে গেল চিন। ওয়াশিংটনকে বেজিং বলেছে,  তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করলে চরম মূল্য দিতে হবে। এই হুমকির প্রেক্ষিতে রয়েছে, আমেরিকার প্রাক্তন জয়েন্ট চিফ অব স্টাফ মাইক অ্যাডমিরাল মুরেলের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রধিনিধিদল তাইওয়ান অবতরণ করে। প্রতিনিধিদলকে স্বাগত জানান তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফ ইউ। প্রতিনিধিদলের তাইওয়ান যাওয়ার খবর দিয়েছে সে দেশের প্রচার মাধ্যম। আর সেই খবর চোখে পড়ার সঙ্গে সঙ্গে কড়া ভাষায় চিন (China) এই সফরের বিরুদ্ধে সরব হয়।  

উল্লেখ করা যেতে পারে, গত বছর আমেরিকা তাইওয়ানকে (Taiwan) স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পরে পরে বেজিংয়ের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে তাইওয়ানে পৌঁছল উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। তাদের এই সফর যে বেজিং মেনে নেবে, সে ব্যাপারে নিশ্চিত ছিল আন্তর্জাতিকমহল। দেখার কথা ছিল, তারা এই সফরের প্রতিবাদ কীভাবে করে। 

চিন (China) মনে করে এবং দাবি করে তাইওয়া তাদের। যদিও তাদের এই দাবিকে না আমেরিকা সমর্থন করে, না তাদের বন্ধুদেশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল তাইওয়ান পৌঁছবেন প্রাক্তন মার্কিন বিদেশসচিব মাইক পম্পে। সেই খবরও পেয়েছে চিন। 

তাইওয়ানে মার্কিন প্রতিনিধিদলের পৌঁছে যাওয়ার পরে পরে চিনের ((China) বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন ডাকে। মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চিন যে কোনও মূল্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। মার্কিন প্রতিনিধিদলের সফর কোনওভাবেই সমর্থন করা যাচ্ছে না। ‘ 

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ