‘আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দেব…’ শাহবাজ শরিফকে প্রস্তাব জেলবন্দি ইমরানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পড়শি দেশ আফগানিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরেই সীমান্ত সংঘর্ষ ঘটছে পাকিস্তানের। যদিও গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে দুই দেশই। তবুও ওই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।  আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছে পাকিস্তান সরকার। দুই দেশের মধ্যে চলতি সংঘর্ষ নিয়ে মুখ খুলেছেন আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শাহবাজ শরিফ সরকারকে প্রস্তাব দিয়েছেন ‘যদি তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, তাহলে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ থামিয়ে দেবেন।’ তবে রাজনৈতিক শত্রু ইমরানের ওই প্রস্তাব নিয়ে শাহবাজ শরিফ সরকারের তরফে কিছু বলা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোযায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। কান্দাহারে পাক সেনার বিমান হামলায় খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তালিবান সরকার। দিন ভর বিবৃতি-পাল্টা বিবৃতির পরে বুধবার সন্ধ্যায় যুযুধান দু’পক্ষের তরফে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। যদিও এর আগেও যেভাবে অস্ত্রবিরতির মধ্যে দুই দেশের সেনারা পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাতে এবারের যুদ্ধবিরতির ঘোষণা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থাকছে।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের মধ্যেই স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে মার্কিন প্রেসিডেন্টের শরণাপন্ন হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। ‘জিও টিভি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে  ট্রাম্প ভজনা করতে গিয়ে তিনি বলেন ‘এতদিন আমাদের ধারনা ছিল প্রত্যেক মার্কিন রাষ্ট্রপতি বিশ্বজুড়ে চলা যুদ্ধের জন্য দায়ী। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই ধারনা ভুল প্রমাণ করেছেন। তিনি হলেন প্রথম রাষ্ট্রপতি যিনি যুদ্ধ থামিয়ে চলেছেন। গত ১৫-২০ বছর আমেরিকা প্রতিটি যুদ্ধের অন্যতম মদতদাতা ছিল। কিন্তু ট্রাম্প শান্তির দূত হিসাবে অবতীর্ণ হয়েছেন। উনি যদি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করেন তাহলে স্বাগত।’

 

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের