ইরানে স্কুলের ছাদে ভেঙে পড়ল বিমান, হত তিন

নিহতদের মধ্যে দু জন বিমানের পাইলট এবং কো পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের একটি স্কুলের ছাদে ভেঙে পড়ল বিমান। ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দু জন বিমানের পাইলট এবং কো পাইলট। তৃতীয়জন এক পথযাত্রী। স্কুল বন্ধ থাকায় বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা। বিমান দুর্ঘটনার খবর দিয়েছে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তা মহম্মদ বাঘের হোনারভার।

সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে তিনি বলেন, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল নটায়, পূর্ব আজারবাইজান প্রদেশে। স্কুল বন্ধ থাকার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরএনএ এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, স্থানীয় সময় সকাল নটা নাগাদ একটি বিমান আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনের দেহ।

জানা গিয়েছে, তাব্রিজের শাহিদ ফাকৌরি সেনা ছাউনি থেকে বিমানটি রওনা দেয়। ছাউনির দায়িত্বপ্রাপ্ত কম্যান্ডার জেনারেল রেজা ইউসেফি সরকারি প্রচারমাধ্যমকে বলেছেন, বিমানটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর আগেও পাইলটদের প্রশিক্ষণ দিতে এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সোমবার আচমকাই সেটি দুর্ঘটনার মধ্যে। প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের রয়েছে ৩০০টি যুদ্ধবিমান। অধিকাংশই রাশিয়ার তৈরি মিগ। কয়েকটি সুখোই বিমানও রয়েছে। তবে সব বিমানই পুরনো। রয়েছে চিনের তৈরি কয়েকটি এফ-সেভেন। মিরাজ। রয়েছে মার্কিন এফ-ফোর এবং এফ-ফাইভ ফাইটার জেট।

আরও পড়ুন ইরানে সাইবার হামলায় অচল পেট্রোল পাম্প

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ