শ্রীলঙ্কায় ৫০ শতাংশ পরিবার শিশুদের খাবার কমিয়েছে

শিশুদের খাবারের যোগান দিতে দেশের ২৭ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা প্রয়োজনের তুলনায় কম খাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক সঙ্কটের জেরে এবার শিশুদের খাবারে টান পড়ল শ্রীলঙ্কায় (Sri Lanka)। পরিবারগুলি (Family) শিশুদের (Child) খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে অর্থনৈতিক সঙ্কটের কারণে। দেশের অর্ধেক পরিবার শিশুদের খাবার কমিয়ে দিয়েছে বলে এক সমীক্ষায় জানা গিয়েছে।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছে, দেউলিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্ধেক পরিবার শিশুদের খাবারের পরিমাণ কমাতে বাধ্য হয়েছে। সংস্থাটি ২৩০০-র বেশি পরিবারের উপর সমীক্ষা করেছে। এই সমীক্ষায় উঠে এসেছে শিশুদের খাবারের যোগান দিতে দেশের ২৭ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা প্রয়োজনের তুলনায় কম খাচ্ছেন। সেভ দ্য চিলড্রেন বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে সতর্ক করেছে, শ্রীলঙ্কা সরকার ও আন্তর্জাতিক মহলকে এখনই শ্রীলঙ্কায় শিশুদের খাবারের পরিমাণ কমানো নিয়ে পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য ২০২১ সাল থেকে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। রিজার্ভ সংকট ও ব্যাপক বিদেশি ঋণের কারণে সে দেশে অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। গত বছর এপ্রিল মাসে ৪৬ বিলিয়ন ডলারের ঋণ খেলাপি হয় শ্রীলঙ্কার। এরপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চায় দেশটি। অন্যদিকে এই আবহে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কবে হবে তা এখনও জানানো হয়নি। দেশটির প্রশাসনের তরফে জানান হয়েছে, নির্বাচনের পরবর্তী সময় আগামী ৩ মার্চ জানানো হবে। 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে