আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

YouTube এর নয়া সিইও ভারতীয় বংশোদ্ভুত নীল মোহন

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের শীর্ষ পদে বসতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত নীল মোহন। গতকাল বৃহস্পতিবারই টানা নয় বছর দায়িত্ব পালনের পরে ইউটিউবের সিইও’র পদে ইস্তফা দিয়েছেন সুসান ওসজিকি। স্বাস্থ্যের কারণেই তাঁর পক্ষে আর দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। ওসজিকির ইস্তফার ঘোষণার পরেই ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসারের দায়িত্ব পালনকারী নীল মোহনকে পরবর্তী সিইও হিসেবে ঘোষণার কথা জানিয়ে দেন ইউটিউবের আলফাবেট –এর সিইও সুন্দর পিচাই।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নীল মোহনের কর্মজীবন যথেষ্টই বর্ণময়। জেনোমিক্স ও জৈব প্রযুক্তি বিষয়ক সংস্থা ২৩ এন্ডমির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে যোগ দেন। তার পরে যোগ দেন ডাবলক্লিক নামে একটি সংস্থায়। পরে গুগলই ওই সংস্থা কিনে নেয়। ২০০৮ সালে যোগ দেন গুগলে। ২০১৫ সালে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা বা চিফ প্রোডাক্ট অফিসার পদে নিয়োগ পান। তাঁর হাত ধরেই গড়ে তার হাত ধরে গড়ে ওঠে ইউটিউবের ইউএক্স টিম। বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় সেবা— ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক, ইউটিউব প্রিমিয়াম ও শর্টস এগুলো নিয়ে এসেছে ওই টিম। টানা ১৫ বছর ধরে গুগলের সঙ্গে জড়িত নিল সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

পাশাপাশি ইউটিউবের জন্মলগ্ন থেকে জড়িত থাকা সুসান ওসজিকিকেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ২৫ বছর আগে পদত্যাগী সিইও’র গ্যারাজ থেকেই শুরু হয়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যমটি। গত ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে আসীন হন তিনি। টানা নয় বছর ধরে দায়িত্ব পালনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন সুসান।

Published by:

Share Link:

More Releted News:

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ