চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার মস্কোয় নিযুক্ত ভারতীয় দূতাবাসকর্মী

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোর ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। ধৃত সতেন্দ্র সিওয়াল বিদেশ মন্ত্রকের মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) পদে কর্মরত ছিলেন। পাকিস্তানের গুপ্তচরবৃত্তি গোষ্ঠী আইএসআই হ্যান্ডলাররা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত সংবেদনশীল তথ্যের বিনিময়ে আর্থিক প্রণোদনা দিচ্ছে বলে গোপন সূত্র থেকে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এটিএস এই অভিযান শুরু করে।

সেই অভিযানে  যেসব তথ্য উঠে এসেছে  তা ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।হাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র সিওয়ালকে এই গুপ্তচরবৃত্তির মূল হোতা হিসেবে চিহ্নিত করে। তিনি মস্কোর ভারতীয় দূতাবাসের মধ্যে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে গোপন নথি হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ। অর্থের লোভে অভিযুক্তরা একাজ করে বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা তথ্য সংস্থার তরফে জানান হয়েছে, সত্যেন্দ্র সিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য মিরাটের এটিএস ফিল্ড ইউনিটে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি সন্তোষজনক উত্তর দেননি। তবে পরে তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। সতেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে মস্কোর ভারতীয় দূতাবাসে ভারত ভিত্তিক সুরক্ষা সহকারী (আইবিএসএ) হিসাবে কাজ করছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

চীনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ