অবশেষে সামনে এল কানাডা সীমান্তে ঠাণ্ডায় মৃত পরিবারের পরিচয়

জানা যাচ্ছে, মৃত ওই চারজনের নাম হল জগদীশ বলদেবভাই প্যাটেল(৩৯), তাঁর স্ত্রী বৈশালীবেন জগদীশকুমার প্যাটেল (৩৭) এবং তাঁদের দুই সন্তান বিহাঙ্গী জগদীশকুমার প্যাটেল (১১) এবং ধর্মীয় জগদীশকুমার প্যাটেল (৯ মাস)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা-কানাডা সীমান্তে গত সপ্তাহেই প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়ে মৃত্যু হয়েছিল একটি ভারতীয় পরিবারের ৪ সদস্যের। মৃতদের মধ্যে ছিল একটি সদ্যোজাত শিশুও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, রাতের অন্ধকারে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বেআইনিভাবে সীমানা পার করতে গিয়েই ঘটেছে এই ঘটনা। আর সেই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে সামনে এল মৃত ওই পরিবারের সদস্যদের পরিচয়। সম্প্রতি কানাডা প্রশাসনের তরফ থেকে মৃত ওই পরিবারের সদস্যদের পরিচয় জানানো হয়েছে। জানা যাচ্ছে, মৃত ওই চারজনের নাম হল জগদীশ বলদেবভাই প্যাটেল(৩৯), তাঁর স্ত্রী বৈশালীবেন জগদীশকুমার প্যাটেল (৩৭) এবং তাঁদের দুই সন্তান বিহাঙ্গী জগদীশকুমার প্যাটেল (১১) এবং ধর্মীয় জগদীশকুমার প্যাটেল (৯ মাস)। ওই পরিবারের সদস্যদের গত ১৯ জানুয়ারি কানাডা-আমেরিকা সীমান্ত থেকে প্রায় ১২ মিটার দূরে এমারসনের ম্যানিটোবার কাছে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের আধিকারিকরাই তাঁদের মতির অবস্থায় খুঁজে পান।

এর পাশাপাশি কানাডা প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে,  সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই ওই পরিবারটি নিরুদ্দেশ ছিল এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তাঁরা চোরাচালানকারীদের কবলে পড়েছিলেন। সম্প্রতি  কানাডিয়ান কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানিয়েছে এবং সেই সঙ্গে তারা আরও জানিয়েছে যে ২৬ জানুয়ারি মৃতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) একটি বিবৃতি প্রকাশ করা জানিয়েছে, ম্যানিটোবার চিফ মেডিকেল এক্সামিনারের অফিস সম্প্রতি নিশ্চিত করেছে যে প্রচণ্ড ঠাণ্ডার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

কানাডা প্রশাসনের পাশাপাশি ভারতের হাইকমিশনও একটি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, ইতিমধ্যেই ওই চার জন মৃত ভারতীয়ের পরিচয় জানা গিয়েছে এবং মৃতদের পরিবারের বাকি সদস্যদেরও এই দুঃসংবাদটি জানানো হয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের