এই মুহূর্তে




সপ্তাহে ৮৪ ঘন্টা কাজের কথা বলায় খুনের হুমকি পেলেন সিইও

নিজস্ব প্রতিনিধিঃ ‘চাকরি বাঁচাতে চাইলে ১২ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক’, সোশ্যাল মিডিয়ায় নিজের সংস্থার কর্মীদের উদ্দেশ্যে এমন বার্তা দেওয়ার পরেই মৃত্যু হুমকি পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ সংস্থার সিইও। যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার সান ফ্রান্সিসকো কোম্পানি গ্রেপ্টাইলের সিইও হলেন দক্ষ গুপ্ত। যিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর সংস্থায় কাজের সংস্কৃতির বিষয়ে পরামর্শ দিতে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, তাঁর কোম্পানির উন্নতির জন্যে কর্মচারীদের সপ্তাহে ৮৪ ঘন্টা কাজ করতে হবে। ব্যস! পোষ্টটি ভাইরাল হতেই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। অনেকেই ভারতীয় বংশোদ্ভূত সিইও-কে হত্যার হুমকি দিয়েছেন বলে দাবি তাঁর। আমেরিকান এআই স্টার্টআপ গ্রেপ্টাইলের সিইও দক্ষ গুপ্তা আরও জানিয়েছিলেন, সংস্থার স্বচ্ছতার উপর জোর দেওয়ার জন্যে দিনে ১২ ঘন্টা কাজ করতে হবে কর্মীদের। কাজে ভারসাম্য বজায় রাখতে হবে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তিনি আলোচিত হয়ে ওঠেন এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়।

সিইও দক্ষ গুপ্তা তাঁর পোস্টে লিখেছেন, ‘Graptile-এর কাজ গভীর রাত পর্যন্ত চলে, এমনকি সপ্তাহান্তেও কর্মীরা এখানে কাজ করেন। আমার কোম্পানিতে আবেদনকারী প্রার্থীদের বলতে চাই যে, গ্রেপ্টাইলে কাজের-জীবনের কোনও ভারসাম্য নেই। প্রতিদিন কাজ শুরু হয় সকাল ৯ টায় এবং শেষ হয় রাত ১১ টায়। আমরা শনিবার তো বটেই আবার কখনও কখনও রবিবারও কাজ করি।’ তার টুইটটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এখনও পর্যন্ত পোস্টটি ১.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। আর পোস্টটি ভাইরাল হতেই সিইও-কে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। তিনি সম্প্রতি আরেকটি পোস্টে এই কথাটি জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন যে, তাঁর সংস্থার কাজের সংস্কৃতি সম্পর্কে বলার পরে, তিনি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার ইনবক্সের ২০ শতাংশ মৃত্যু হুমকিতে ভরা, এবং ৮০ শতাংশ চাকরির আবেদনে পূর্ণ।

 

পোস্টটিতে অনেকেই CEO-র সমালোচনা করে বলেছেন, ‘বিষাক্ত কাজের সংস্কৃতি’, আবার অনেকে তাঁর মানসিকতাকেও ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। তবে কিছু মানুষ ভারতীয় বংশোদ্ভূত এই সিইওর পদ এবং সংস্থার স্বচ্ছতার প্রশংসাও করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্য কারিগররা

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ