শিশুদের যৌন হেনস্থার দায়ে আমেরিকায় ভারতীয় নাগরিকের ৩৫ বছরের কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বেশ কয়েকটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে ভারতীয় নাগরিক সাই কুমার কুরেমুলাকে ৩৫ বছরের কারাদণ্ড দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ৩১ বছর বয়সী ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, সে নাবালক সেজে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্ব করে তাদের বিশ্বাস অর্জন করত। আরও অভিযোগ, নাবালক নাবালিকাদের কাছে ওই ব্যক্তি শিশু পর্নোগ্রাফি সম্পর্কিত ছবি চাইত। দিতে না চাইলে সে হুমকি দিত।

মার্কিন অ্যাটর্নি রবার্ট ট্রোস্টার এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় নাগরিক সাই কুমার কুরেমুলাকে তিন শিশুকে যৌন নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফি সামগ্রী রাখার জন্য ৪২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি অভিবাসী ভিসায় ওকলাহোমার এডমন্ডে বসবাস করছিলেন। গত সপ্তাহে জারি করা এক আদেশে, মার্কিন জেলা বিচারক চার্লস গুডউইন বলেছেন যে সাজা শেষ হওয়ার পরে মুক্তি পাওয়ার পরেও সাই আজীবন হেফাজতে থাকবে।

মামলার শুনানির সময়, কুরেমুলা স্বীকার করে বলে সে একজন নাবালিকাকে হুমকি দিয়েছিল যে কাউকে কিছু জানালে সে মেয়েটির বাড়িতে গিয়ে বাবা-মাকে তার অশ্লীল ছবি দেখাবে। আর এক নাবালিকাকে তার অশ্লীল ছবি এবং ভিডিও জনসমক্ষে প্রকাশ করার হুমকিও দিয়েছিল।

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?