ইরানে ঢুকতে ভারতীয়দের আর ভিসা লাগবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটন শিল্পের প্রসারে ভারত-সহ ৩৩ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রথার অবলুপ্তি ঘটাল ইরান সরকার। অর্থা‍ৎ বিনা ভিসাতে তেহরান-সহ ইরানের দর্শনীয় স্থানগুলিতে যেতে পারবেন ভারতীয় পর্যটকরা। বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী এজাতোয়াল্লাহ জারগামি সাংবাদিকদের জানান, ‘ভারত-সহ বিশ্বের ৩৩টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন শিল্পের প্রসারের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের যে ‘ইরানফোবিয়া’ রয়েছে তা কাটাতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ যে ৩৩টি দেশের নাগরিকদের জন্য ভিসা তুলে দিয়েছে ইরান সরকার, তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, উজবেসিস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান। কয়েক মাস আগেই চিন, ওমান, আর্মেনিয়া-সহ একাধিক দেশের নাগরিকদের প্রবেশের জন্য ভিসা প্রথার অবলুপ্তি ঘটিয়েছিল ইরান সরকার।

সম্প্রতি মালয়েশিয়া, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার পক্ষ থেকেও ভারতীয় নাগরিকদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। বিখ্যাত মার্কিন সংস্থা ম্যাকিনসের এক রিপোর্টে জানানো হয়েছে, ‘২০২২ সালে ১ কোটি ৩০ লক্ষ ভারতীয় বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছিলেন। অর্থা‍ৎ পর্যটক হিসাবে বিভিন্ন দেশ ঘুরেছেন। চলতি বছরে সংখ্যাটি আরও বাড়বে। ওই বিপুল সংখ্যক পর্যটককে টানতেই দক্ষিণ এশিয়া-সহ এশিয়ার একাধিক দেশ ভারতীয়দের জন্য ভিসা প্রথা তুলে দেওয়ার রাস্তায় হাঁটছে।’

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ