দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা

আন্তর্জাতিক ডেস্ক: নতুন রাজধানী পাচ্ছে ইন্দোনেশিয়া। জাকার্তার পরিবর্তে বর্নিও দ্বীপপুঞ্জের পূর্ব কালিমানতানের নুসানতারায় গড়ে তোলা হচ্ছে দেশের নতুন রাজধানী। মঙ্গলবার দেশটির সংসদ এ বিষয়ে অনুমোদনও দেওয়া হয়েছে। তবে জাকার্তা থেকে নুসানতারায় রাজধানী স্থানান্তরের কাজ বেশ সময় সাপেক্ষ। নতুন করে পরিকাঠোমো গড়ে তোলার কাজ শুরু হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে রাজধানী জাকার্তার বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। যে কোনও মুহুর্তে ১ কোটি জনসংখ্যার শহরটিতে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাকার্তার উপরে চাপ কমানোর জন্য বিকল্প রাজধানীর খোঁজ চালাছ্চিলেন ইন্দোনেশিয়ার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। গত ২০১৯ সালে দেশটির প্রেসিডেন্ট জোকো উইডিডো প্রথম ঘোষণা করেন, ‘জাকার্তা থেকে দেশের রাজধানী সরানো হবে। বর্নিও দ্বীপপুঞ্জের কোনও শহরে গড়ে তোলা হবে নতুন রাজধানী’। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়। মারণ ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের রাজধানী স্থানান্তরের বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। ২০২৪ সালের মধ্যেই যাতে নুসানতারা থেকে পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরু করা যায়, সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।’

দেশের নতুন রাজধানী হিসেবে প্রাথমিকভাবে ৮০টি জায়গাকে বাছাই করা হয়েছিল। শেষ পর্যন্ত ভৌগলিক অবস্থান এবং যোগাযোগের সুবিধার বিষয়টি মাথায় রেখে নুসানতারাকে বেছে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সংসদের অধ্যক্ষ পুয়ান মহারানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইতিমধ্যে আইনসভায় রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের বিষয়ে একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ