ফের ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে  অগ্ন্যুৎপাত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরের শুরুতে ফের সক্রিয় হয়ে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপি আগ্নেয়গিরি। রবিবার  আচমকাই  মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে শুরু হয় বিস্ফোরণ।  জানা গিয়েছে, আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় ১,৩০০ মিটার (৪,২৬৫ ফুট) উচ্চতায় একটি ছাই স্তম্ভ রয়েছে রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ছাই বৃষ্টিপাত। অগ্ন্যুৎপাতের ছাইতে ঢেকে গিয়েছে আশেপাশের এলাকা এবং ব্যাহত হচ্ছে যানচলাচল। এই অগ্ন্যুৎপাতের জেরে ১০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রসঙ্গত, ২ ডিসেম্বর পশ্চিম সুমাত্রার এই আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আগ্নেয়গিরির ছাইয়ে আকাশ ছেয়ে গেছে। এছাড়াও আশপাশের গাড়ি ও রাস্তাগুলোও ছাইয়ে ঢেকে যেতে গেছে। সেই সময় ওই পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন। এই অগ্ন্যুৎপাতের জেরে প্রাণ হারিয়েছেন তারা। পাশাপাশি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে প্রাণ হারিয়েছিলেন ২২ জন। তবে স্বস্তির বিষয় রবিবার অগ্ন্যুৎপাতের কারণে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২৭টি আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে। মাউন্ট মারাপি বর্তমানে ইন্দোনেশিয়ার চার স্তরের সতর্কতা স্কেলের দ্বিতীয় স্তরে আছে। এটি সুমাত্রার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। তবে রবিবার ফের অগ্ন্যুৎপাতের জেরে আশেপাশের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের