পাকিস্তানে ভয়াবহ তুষারপাত, হত ৯ শিশুসহ ২১ জন

ভয়াবহ তুষারপাতের সম্মুখীন হল পাকিস্তান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ তুষারপাতের সম্মুখীন হল পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলের পঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া গেইলাতের মুরি এলাকায় বরফ পড়ে ঢেকে যায় অসংখ্য গাড়ি। যার ফলে আটকা পড়ে যায় বহু মানুষ। শনিবার সকালে প্রায় এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ২১ জনের।

উদ্ধারকারীদের তরফ থেকে জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে ৬ জন হিমশীতল হয়েই প্রাণ হারিয়েছেন। আর বাকিরা শ্বাসকষ্ট জনিত সমস্যায় মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

পাক স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, মুরিতে শনিবার দুপুর পর্যন্ত  গাড়িতে আটকে থাকা মোট এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে মোট ২১ জনকে গাড়ির ভিতরেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার মধ্যে ৯ জন শিশুও রয়েছে। এখনও তল্লাশি চালানো হচ্ছে।

মুরি হল পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী। ইসলামাবাদের উত্তরে অবস্থিত এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর এই সময় তুষারপাত দেখার জন্য মুরিতে হাজির হন। আর এই বছর নাকি সেখানে সবথেকে বেশি মানুষের সমাগম ঘটেছিল। যা গত ১৫-২০ বছরের মধ্যে হয়নি। আর এই কারণেই নাকি ওই পাহাড়ি এলাকায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এমনটাই দাবি করেছেন পাক স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রশিদ। যদিও আবহাওয়া দফতর এই তুষারপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের