চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: এক ভেবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়বে ইরানের সরকার। সেখানের নেতারা আত্মসমর্পণ করবেন। কিন্তু বাস্তবের পরিস্থিতি বলছে অন্য কথা। পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। জানিয়ে দেওয়া হয়েছে হার মানার কোনও জায়গায়ই নেই। এই আবহেই এবার শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) রবিবার রাতে ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র (Sejil missiles) দিয়ে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্রের ক্ষমতা মারাত্মক। নিমেষে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী জেনে নিন এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে

সেজিল হলো একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার।

এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি

অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র সাত মিনিটে পাড়ি দিতে পারে এটি

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ