হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চপর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। তদন্ত দলটি ইতিমধ্যেই হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরু করেছে। নিঁখুতভাবে তদন্তের কাজ করা শুরু হয়ে গিয়েছে। পুরো তদন্তকাজ শেষ হওয়ার পরই ফল জানানো হবে বলে জানা গিয়েছে।

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রবিবার (১৯ ই মে) দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বত ঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়েছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে এমারজেন্সি টিম আসে। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধার তৎপরতা চলে।

অবশেষে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ইরান সরকার। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রাণ হারিয়েছেন শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নয়, নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান সহ আরও অনেক আরোহী। জানা গেছে, ১৯ মে রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যদিও ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছে তদন্ত দল। তদন্ত কাজ পুরো শেষ না হওয়া পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে।

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ