৬ ইজরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর ৬ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করল ইরান। শনিবার ৪ অক্টোবর সকালে ইরানের খুজেস্তান প্রদেশে এই সাজা কার্যকর করা হয়। মেহের নিউজ এজেন্সি সূত্রে খবর, যে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল। তাদের অপরাধের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা করা এবং খোররামশাহরে বোমা হামলা চালানো। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে অন্যান্য যাবতীয় তথ্য পরে প্রকাশ করা হবে।

শুধু মৃত্যুদণ্ড কার্যকর করা নয়, ইরান সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সপ্তাহখানেক আগে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদী তাহান নাজিফ ঘোষণা করেন যে গুপ্তচরবৃত্তির শাস্তি সম্পর্কিত বিল এবং এবং অসামরিক ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ মূলক খসড়া আইন অনুমোদন পেয়েছে। ফলে এগুলি এখন থেকে আইন হিসেবেই কার্যকর হবে।

তাহান নাফিজ আরও বলেন যে সংসদে পাস হওয়া সংশোধিত আইনগুলি শরিয়ত নীতি বা সাংবিধানিক বিধানের সঙ্গে সংঘর্ষ করে না। নতুন আইনে বিশেষ করে জায়নবাদী সরকার কিংবা ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা সরকারগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তি বা সহযোগিতায় জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে ড্রোন আইন দূর নিয়ন্ত্রিত বেসামরিক গ্রহণ ব্যবহারের নিরাপত্তা, লাইসেন্স এবং তদারকের কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি আইন কাঠামো প্রদান করে

গার্ডিয়ান কাউন্সিল আরও জানিয়েছে যে ইজরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক সময়ে ১২ দিনের যুদ্ধের সময় এই দুটি আইন সংসদে পাস হয়েছিল। এখন সকল ধাপ শেষ করে এগুলি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের