চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে এক ব্যাক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সরকার। শনিবার সকালে সিস্তান অ্যান্ড বালুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে তার পরিচয় সম্পর্কে ইরান আইন মন্ত্রকের তরফে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা নিউজ’ জানিয়েছে, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসিপ্রাপ্ত ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ইরানের গোয়েন্দাদের জেরার মুখে তিনি স্বীকার করেছিলেন, ‘ইরান থেকে গোপন তথ্য সংগ্রহ করে তা ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠাতেন।’ ইজরায়েলের সঙ্গে এমনিতেই ইরানের শীতল সম্পর্ক। ফলে মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে ধৃতকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত কয়েক বছর ধরেই গুপ্তচরগিরির দায়ে একাধিক ব্যাক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সরকার। অধিকাংশই ইজরায়েল, আমেররিকা-সহ ইরানের শত্রু দেশের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন। তেহরান-সহ দেশের একাধিক জেলে মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে বন্দি রয়েছেন প্রচুর অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ