এই মুহূর্তে

হিজাব বিরোধী আরও দুই বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলাল ইরান

নিজস্ব প্রতিনিধি, তেহরান: হিজাব বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে আরও দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরানের খামেইনি সরকার। আজ শনিবার সকালে মোহাম্মদ মাহদি কারামি এবং সাঈদ মোহাম্মদ হোসাইনি নামে দুই বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল। আরও ১০ বিক্ষোভকারীর মাথায় ফাঁসির খাঁড়া শাস্তি ঝুলছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহিশি আমিনি নামে এক ২২ বছরের কুর্দি তরুণীর মৃত্যুর পরেই হিজাব বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে পড়ে ইরান। সাধারণ মানুষের পাশাপাশি বিক্ষোভে সামিল হন বহু সেলেব্রেটিও। তেহরান সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের তুমুল সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীও প্রাণ হারান। বিক্ষোভ দমাতে একাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করে ফাঁসিতে ঝোলানোর মতো চরম পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

গত বছরের ডিসেম্বরে দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হয়। ওই ন্যক্কারজনক ঘটনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও তাতে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠেনি খামেইনি সরকার। গত ৩ নভেম্বর কারাজ শহরে নাজাফি নামে এক বিক্ষোভকারীর শেষকৃত্যে অংশ নেওয়া ব্যক্তিদের হামলার মুখে পড়েন আধা সামরিক বাসিজ বাহিনীর সদস্য রুহুল্লাহ। ২৭ বছর বয়সী নিরাপত্তা রক্ষীকে নগ্ন করে পিটিয়ে খুন করা হয় বলে ইরান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়। ওই ঘটনায় যুক্ত দুজনকে এদিন ফাঁসির দড়িতে ঝোলানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ