‘সন্ত্রাসী’ কার্যকলাপের দায়ে ৫১ জন মার্কিন কর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

নিষেধের আওতায় মার্কিন সেনার জয়েন্ট চিফ অব স্টাফ, সেন্ট্রাল কম্যান্ড চিফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাসিম সোলেমানি হত্যার বদলা নিতে আমেরিকার ডজনখানেক কর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ইরান। এই ব্যাপারে তারা সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ৫১ জন উচ্চপদস্থকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনের আওতায় তেহরান এই নিষেধাজ্ঞা জারি করেছে।

বিজ্ঞপ্তি জারির পাশাপাশি সে দেশের বিদেশ মন্ত্রক পৃথক বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের ওই ৫১ জন আধিকারিক মানবাধিকার লঙ্ঘন করেছেন। এই ৫১ জনের মধ্যে রয়েছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিল্লে, সেন্ট্রাল কম্যান্ড চিফ কেনেথ ম্যাক্কেনজি। রয়েছেন পেন্টাগনের একাধিক পদস্থকর্তা এবং মার্কিন নৌবাহিনীর একাধিক পদস্থকর্তা। গত বছরেও ইরান সোলেমানি হত্যার দায়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-সহ মার্কিন প্রশাসনের একাধিক পদস্থকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

সোলেমানি হত্যার পর থেকে ইরান আন্তর্জাতিকমহলের কাছে ন্যায় বিচারের দাবিতে সরব হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রেইসির সাফ দাবি, সোলেমানিকে নৃশংসভাবে হত্যা করেছে আমেরিকা। নিরপেক্ষভাবে এই ঘটনার  তদন্ত এবং বিচারের প্রয়োজন। জাতিসঙ্ঘ এবং নিরাপত্তা পরিষদের কাছে তারা আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানায়।

উল্লেখ করা যেতে পারে, ট্রাম্প জমানায় সে দেশের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে আসে আমেরিকা। আমেরিকার এই এক তরফা সিদ্ধান্ত রীতিমতো অসন্তুষ্ট হয়েছিল চুক্তিতে সই করা বাকি দেশ ফ্রান্স, রাশিয়া, চিন, ব্রিটেন এবং জার্মানি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নতুন করে সেই প্রক্রিয়া আবার শুরু হয়েছে। যে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের