দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিক্ষোভের মুখে হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করল ইরান

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব বিষয়ক বিতর্কিত আইন আপাতত স্থগিত করল ইরান। এই আইন আগামী শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন’ বলে উল্লেখ করেছেন। মানবাধিকার সংগঠনগুলো এই আইন নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিলেন। তবে কী হিজাব সংক্রান্ত এই আইন সংশোধন করবে ইরান ? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পর্যন্ত মেলে নি। তবে আইনে বেশ কিছু সংস্কার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। প্রস্তাবিত এই নতুন আইনে মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে কিংবা কেউ যদি নিয়ম কানুনকে ভঙ্গ করে তবে তাঁকে বড় জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।

এই নিয়ে দীর্ঘধিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করে আসছে। তাঁদের দাবি মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই আইনের মাধ্যমে। তাঁদের স্বাধীনতাকে খর্ব করতে ও সামজে পুরুষালি কতৃত্ব বজায় রাখতে এই ধরনের আইন নিয়ে আসা হচ্ছে।

সম্প্রতি কিছু দিন আগেই কনসার্টে দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারাসতো আহমাদিকে হিজাব ছাড়া গান গাওয়ায়, আটক করা হয়েছিল। মানুষের তীব্র প্রতিবাদের মুখে একদিন পরেই তাদের মুক্তিও দিয়েছিল ইরান।

পিলে চমকানো খবর, সিরিয়ায় এক গণকবরে মিলল ১ লক্ষ লাশ

উল্লেখ্য, গত দুই বছর ধরে অনেক ইরানি তরুণ নারী প্রকাশ্যেই হিজাবের সমালোচনা করে সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। গত সপ্তাহেও ৩০০ ইরানি অধিকারকর্মী, লেখক এবং সাংবাদিক প্রকাশ্যে নতুন হিজাব আইনের প্রতিবাদ করেছেন। তারা এটিকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ