চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: হরমুজ প্রণালির কাছেই থাকা আমেরিকার রণতরীর উপর হামলা চালাল ইরান। ড্রোন দিয়ে মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’-এর উপর হামলা চালিয়েছে তেহরান। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধজাহাজটি। পাল্টা আমেরিকার সেনারা কোনও হামলা চালানোর কথা জানায়নি এখনও পর্যন্ত।

তেহরানের তরফে এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে ফের একবার অশান্তি বাড়তে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। তবে এই হামলা আচমকাই করেনি ইরান। ওমান উপসাগরের উপর ইরানের পতাকা লাগানো একটি কার্গো জাহাজ আটক করে রেখেছে মার্কিন সেনারা। এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট ট্রুথ সোশ্যালে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA PRESIDENT DONALD TRUMP)। সেই জাহাজ আটকে রাখা অনৈতিক বলে দাবি করে তেহরান। এমনকি আমেরিকা ওই জাহাজের উপর হামলা চালিয়েছে তাই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি করে তেহরান। তারপরেই হরমুজের কাছেই ঘুরপাক খেতে থাকা মার্কিন রণতরীর উপর হামলা চালিয়েছে ইরান।

আরও পডুন: ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

তবে এই হামলা কতটা বৃহৎ আকারে সেই বিষয়ে জানায়নি তেহরান। ঠিক কটা ড্রোন দিয়ে আমেরিকার রণতরীর উপর হামলা হয়েছে সেই বিষয়েও কিছুই জানানো হয়নি। ঘটনার সূত্রপাত ওমান উপসাগরের উপর ইরানের পতাকা লাগানো একটি কার্গো জাহাজ আটকের ঘটনা থেকে। এই বিষয়ে ট্রাম্প গতকাল, রবিবার জানান, ‘তৌস্ক নামের বিশাল এক কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তখন ওমান উপসাগরে (GULF OF OMAN) গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথ অবরোধ করে। জাহাজটিকে প্রথমে থামতে বলা হয়েছিল। সতর্কও করা হয়েছিল। কিন্তু ওই জাহাজের নাবিকরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌ সেনা জাহাজটির ইঞ্জিনে হামলা চালায়।’ এরপরেই মধ্যাপ্রাচ্যের যুদ্ধ অন্য মাত্রার দিকে এগোচ্ছে বলে মত আন্তর্জাতিক মহলের।

Published by:

Share Link:

More Releted News:

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ