চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

TEHARN
GEMINI

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: হরমুজে ইরানের জাহাজ অবরোধ করা রাখা হচ্ছে। তেহরানের নৌসেনাদের হরমুজেই (STRAIGHT OF HORMUJ) অবরুধ করে রাখছে আমেরিকা। তার উপর বৈঠকের জন্য চাপাচ্ছে একের পর এক শর্ত। এই মর্মেই পাকিস্তানের ইসলামাবাদে আজ, সোমবার আমেরিকার সঙ্গে বৈঠকে বসছে না ইরান। তারপরেই হরমুজের কাছেই ওমান উপসাগরে ইরানের পতাকা লাগানো একটি কার্গো জাহাজ আটকে দিয়েছে মার্কিন সেনারা। এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট ট্রুথ সোশ্যালে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA PRESIDENT DONALD TRUMP)।

আরও পডুন: আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

তিনি বলেছেন, ‘জাহাজটি প্রায় ৯০০ ফুট লম্বা। এর ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। বিশাল এই কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তখন ওমান উপসাগরে (GULF OF OMAN) গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথ অবরোধ করে। জাহাজটিকে প্রথমে থামতে বলা হয়েছিল। সতর্কও করা হয়েছিল। কিন্তু ওই জাহাজের নাবিকরা সেই নির্দেশ মানেননি। এরপর মার্কিন নৌ সেনা জাহাজটির ইঞ্জিনে হামলা চালায়। এতে সেখানে বড় গর্ত তৈরি হয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটি পুরোপুরি থেমে যায়।’

আরও পডুন: শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

ট্রাম্প জানান, ‘কার্গো জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের দখলে রয়েছে। জাহাজটিতে কী রয়েছে, তা তল্লাশি করে দেখা হচ্ছে।’ যে কার্গো জাহাজটি হরমুজ পেরিয়ে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল সেটির নাম তৌস্কা। এই জাহাজটির উপর এমনিতেই আমেরিকার নিষেধাজ্ঞা ছিল। যুদ্ধের সময়ে সেই জাহাজই আন্তর্জাতিক জলসীমায় চলে আসায় চেপে ধরেছে মার্কিন সেনারা। এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘অতীতে নানা বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল ইরানের তৌস্কা জাহাজ। এ কারণে আগে থেকেই জাহাজটির উপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।’ এখন এই কার্গো জাহাজকে নিয়ে ট্রাম্পে ইরানের উপর কী পদক্ষেপ নেন সেটাই দেখার। পাল্টা তেহরান জানিয়েছে, আমেরিকা তাদের কার্গো জাহাজ আটকে আদপে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর ফল ভুগতে হবে। 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ