হযরত মহম্মদকে অবমাননার দায়ে বিখ্যাত পপ গায়ককে মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত

এর আগেও ইরানের সুপ্রিমকোর্ট তাঁর আগের ৫ বছরের সাজা বাতিল করেছিল। এবং প্রসিকিউটরের আপত্তিতে তাঁর মামলাটি পুনরায় চালু করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ম অবমাননার দায়ে ইরানের বিতর্কিত পপ গায়ক আমির হোসেন মাগসুদলু তথা আমির তাতালুকে মৃত্যুদণ্ড দিল ইরানের একটি আদালত। যিনি ইসলাম শাসনব্যবস্থার একজন কট্টর সমালোচক হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, ইসলাম ধর্মকে অপমান করে একাধিক ট্যাটুও নিজের গায়ে এঁকেছেন তাতালু। এবার নবী হযরত মহাম্মদকে অবমাননার দায়ে মৃত্যুদণ্ডের সাজা হল আমির তাতালুর। আন্তর্জাতিক সংবাদসংস্থা AFP-র প্রতিবেদন অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল। এর আগেও ইরানের সুপ্রিমকোর্ট তাঁর আগের ৫ বছরের সাজা বাতিল করেছিল। এবং প্রসিকিউটরের আপত্তিতে তাঁর মামলাটি পুনরায় চালু করা হয়। অবশেষে মামলার রায়ে আমির তাতালুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল ইরানের একটি আদালত।

তবে বিচার বিভাগের মিডিয়া অফিস মৃত্যুদণ্ডের সাজা ‘অকাল’ বলে অভিহিত করেছে। তাই তাতালু এখনও পুনরুদ্ধারমূলক ন্যায়বিচার বিধানের অধীনে আইনি প্রতিকার চাইতে পারেন। এর আগেও আমির তাতালু ইরানে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। দুই বছর তিনি জেলও খেটেছেন। ২০১৮ সালে কারাগার থেকে মুক্তির পর, আমার তাতালু তুরস্ক চলে যান. যেখানে তিনি তাঁর বেশ কয়েকটি অ্যালবাম বের করেন। বড় কনসার্টেও পারফর্ম করেছিলেন। এখনও পর্যন্ত, তাঁর ২১ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। শেষ ২০২১ সালে তাঁর অ্যালবাম প্রকাশিত হয়েছির। ৩৭ বছর বয়সী সঙ্গীতশিল্পী তাতালু, র‍্যাপ, পপ এবং আরএন্ডবি সঙ্গীতের মিশ্রণের জন্য পরিচিত। সাহসী গান এবং ট্যাটুর জন্যেও তিনি একাধিকবার বিতর্কের মুখে পড়েছিলেন। ২০২১ সালেও ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের অনুমতি দেওয়ার পক্ষে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তাতালু।

এরপর ২০২৩ সালে, তুর্কি কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কারণে ইস্তাম্বুল থেকে তাঁকে তাড়িয়ে দেয় এবং ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। বিচারাধীন অভিযোগে তাৎক্ষণিকভাবে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে তাতালুর পতিতাবৃত্তির জন্যেও জন্য ১০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হয়েছিল৷ তাঁর বিরুদ্ধে ইরানের শাসনের বিরুদ্ধে প্রচার, ইসলামিক ধর্মের বিরুদ্ধে অপপ্রচার এবং অশ্লীলতা ছড়ানোর মতো একাধিক অভিযোগ রয়েছে৷ এদিকে সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ইরানে ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তাই তাতালুর মৃত্যুদণ্ডও কার্যকরের সম্ভাবনা রয়েছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?