চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাবহীন নারীদের ঢুকতে দেওয়ায় ইরানে ১৫৫ প্রতিষ্ঠানে ঝোলানো হলো তালা

নিজস্ব প্রতিনিধি, তেহরান: ‘বেপর্দা’ নারীদের চিহ্নিত করতে আগেই বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর ঘোষণা করেছিল ইরান সরকার। আর ওই ক্যামেরা বসানোর পরেই সরকারি নির্দেশিকা অমান্য করে ‘বেপর্দা’ নারীদের ঢুকতে দেওয়ার অভিযোগে দেশের ১৫৫টি ব্যবসা প্রতিষ্ঠানের দরজায় তালা ঝোলাল ইরান পুলিশ। সোমবার কট্টরপন্থী দেশটির পুলিশের মুখপাত্র মোন্টাজেরোল মাহদি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’কে এ খবর জানিয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরেই প্রকাশ্যে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলা খোমেইনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মারা যান হিজাব না পরার অপরাধে ধৃত কুর্দি তরুণী মাহশা আমিনি। আর তার পরেই মধ্যপ্রাচ্যের দেশটিতে হিজাব বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হিজাব খুলে প্রতিবাদ জানান দেশটির মহিলারা। সরকারি নির্দেশিকা যাতে মেনে চলা হয় তার জন্য গত সপ্তাহেই ইরানের পুলিশ প্রধান আহমাদ রেজা রাদান জানিয়েছিলেন, কারা হিজাব ব্যবহার করছেন না তা শনাক্তে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু গোপন ক্যামেরা বসানোর কথা ঘোষণা করা সত্বেও গত কয়েকদিনে তেহরান সহ দেশের বিভিন্ন রাস্তায় হিজাব না পরা মহিলাদের দেখা গিয়েছে। এমনকী একাধিক দোকান, রেস্তোরাঁতেও ‘বেপর্দা’ নারীদের প্রবেশ করতে দেখা গিয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে হিজাব না পরা মহিলাদের ঢুকতে দেওয়ায় গত ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ইরান পুলিশ। তার মধ্যে ১৩৭টি দোকান এবং ১৮টি রেস্তোরাঁ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ