Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের, চরম উত্তেজনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের চরম উত্তেজনা ইরান ও আমেরিকার মধ্যে। সমুদ্রপথে সামরিক সংঘর্ষকে ঘিরে এই উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের দাবি, তাদের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই ঘটনার পর দুই দেশের মধ্যে চলা যুদ্ধবিরতি কার্যত নতুন সংকটের মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব এবং হরমুজগান প্রদেশের সিরিক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকাগুলিতে।

বৃহস্পতিবার ইরানের খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে অভিযোগ করে, আমেরিকা আঞ্চলিক কয়েকটি দেশের সহায়তায় ইরানের একাধিক বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলার মধ্য দিয়েই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ওয়াশিংটন। বিবৃতিতে মার্কিন সেনাকে ‘আগ্রাসী ও সন্ত্রাসী শক্তি’ বলেও আখ্যা দেওয়া হয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, পাল্টা অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। তাদের দাবি, এই হামলায় মার্কিন যুদ্ধজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ইরানের হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং আত্মরক্ষার্থে প্রয়োজনীয় জবাব দেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, তাদের কোনও সামরিক সম্পদের ক্ষতি হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপর হামলাকে ‘লাভ ট্যাপ’ বা ‘হালকা চাপ’ বলে মন্তব্য করেছেন। যদিও একইসঙ্গে তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানি জাহাজ আটক ও সামুদ্রিক অবরোধ ঘিরে গত কয়েক সপ্তাহে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এই সংঘর্ষ তারই বিস্ফোরক পরিণতি হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়