হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির টানাপোড়েনের মাঝেই হঠাৎ উঠে এল এক চমকপ্রদ ও বিতর্কিত জল্পনা। যুদ্ধক্ষেত্রে কি ডলফিন ব্যবহার করতে পারে ইরান? হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ‘মাইন বহনকারী ডলফিন’ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। একটি রিপোর্ট সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে যায় আধুনিক যুদ্ধনীতির সীমা ও বাস্তবতা। প্রযুক্তির দাপটে ভরা এই সময়ে কি সত্যিই সামুদ্রিক প্রাণীকে কাজে লাগানো হতে পারে? নাকি এটি শুধুই অতিরঞ্জিত আশঙ্কা? এই জল্পনাই এখন কৌতূহল ও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-কে প্রশ্ন করা হয়, ইরান কি ‘মাইন বহনকারী ডলফিন’ ব্যবহার করে মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে পারে? যদিও তিনি এই ধারণা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “ইরানের কাছে এমন ডলফিন নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে আমেরিকার ক্ষেত্রে আমি নিশ্চিত বা অস্বীকার-কিছুই করছি না।” এই জল্পনার সূত্রপাত হয় ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে, যেখানে দাবি করা হয়েছিল, ইরান নাকি ‘কামিকাজে ডলফিন’ ব্যবহার করতে পারে। যদিও এই বিষয়ে কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।

আরও পড়ুনঃ ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

অন্যদিকে, আমেরিকা নৌবাহিনীর বহু পুরনো একটি কর্মসূচি রয়েছে, যেখানে ডলফিনদের প্রশিক্ষণ দেওয়া হয় সমুদ্রের তলায় থাকা মাইন শনাক্ত করার জন্য। ‘মেরিন ম্যামাল প্রোগ্রাম’ নামে পরিচিত এই উদ্যোগে ডলফিন ও সি-লায়নদের ব্যবহার করা হয়, তবে তারা আত্মঘাতী হামলায় অংশ নেয় না। বরং তাদের অত্যাধুনিক সোনার ক্ষমতা ব্যবহার করে বিপজ্জনক বস্তু শনাক্ত করা হয়। ইতিহাস বলছে, শুধু আমেরিকা নয়, রাশিয়াও অতীতে বন্দর সুরক্ষায় ডলফিন ব্যবহার করেছে। এমনকি বিবিসি-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০০ সালে ইরানও ডলফিন কিনেছিল। তবে বর্তমানে তাদের কোনও সক্রিয় ডলফিন কর্মসূচির প্রমাণ নেই। সব মিলিয়ে, ‘কামিকাজে ডলফিন’-এর ধারণা যতই চমকপ্রদ হোক, বাস্তবে এর ব্যবহার এখনও প্রশ্নের মুখে। তবে যুদ্ধের কৌশলে প্রাণীর ভূমিকা নিয়ে আলোচনা যে নতুন মাত্রা পাচ্ছে, তা বলাই যায়।

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহেরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়