পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  সিরিয়াল কিলারের কথা অনেকেই শুনেছেন, কিন্তু ‘সিরিয়াল ব্রাইড’? শুনতে অবাক লাগছে? যদিও এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবেই ঘটছে অবাক করার মতো এমনই এক প্রতারণার ঘটনা। মহারাষ্ট্রের বিড জেলায় একটি চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। যারা ভুয়ো বিয়ের ফাঁদ পেতে অবিবাহিত পুরুষদের টার্গেট করত বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চক্রটির মূল কৌশল ছিল ঘটকদের মাধ্যমে পাত্র খোঁজা। এরপর এক মহিলাকে কনে সাজিয়ে বিয়ের আয়োজন করা হতো। বিয়ের পর কিছুদিন স্বামীর সঙ্গে সংসার করার অভিনয় করত তারা। তারপর  সুযোগ বুঝে নগদ টাকা, সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যেত । 

অভিযুক্তরা রমরমিয়ে চালাচ্ছিল এই ব্যবসা। মহারাষ্ট্রের বিড জেলায়  স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেছেন, ঘটকদের কথায় বিশ্বাস করে তিনি বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেন। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই নববধূ বাড়ি থেকে সব মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই একই  মহিলা একাধিক পুরুষকে একইভাবে বিয়ে করে প্রতারণা করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিয়ের নামে প্রতারণা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।  অভিযোগ অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমেই যোগেশ শিন্দের  সঙ্গে ওই  মহিলার পরিচয় ঘটেছিল।  ওই মধ্যস্থতাকারীরাই যোগেশের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।  বিয়ের প্রক্রিয়া চলাকালীন দালালরা যোগেশের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল। তবে শেষপর্যন্ত বিয়েটি সম্পন্ন হয়।  বিয়ের কয়েক দিনের মধ্যেই ওই নববধূ এবং দালালরা উধাও হয়ে যায় বলে  অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

বাড়ির সমস্ত জিনিস চুরি যাওয়ার পর অনুসন্ধানের সময় যোগেশ জানতে পারেন যে, ওই মহিলা এর আগেও একই কায়দায় আরও আটজন পুরুষকে বিয়ে করেছিলেন এবং প্রতিবারই টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়ে, যোগেশ  চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ার আর্জি  জানিয়ে জেলা পুলিশের দ্বারস্থ হন। বিডের পুলিশ সুপারের কাছে করা অভিযোগে তিনি বলেন, “আমার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই পরিস্থিতি আমাকে আত্মহত্যার চিন্তার দিকে ঠেলে দিয়েছে। আমি ন্যায়বিচার চাই।” তিনি আরও অভিযোগ করেছেন যে, ওই মহিলার আগের বিয়ে সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না এবং বিয়ের আগে তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। চাকলাম্বা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। 

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?