প্রায় ৯০০ কোটির যুদ্ধবিমান উড়িয়ে দিল আমেরিকা! কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানের ভেতরে আটকে পড়া দুই মার্কিন বিমানসেনাকে উদ্ধার করতে এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানের বড় মূল্যও দিতে হয়েছে তাদের । জানা গিয়েছে, নিজেদের  দুটি অত্যাধুনিক সামরিক বিমান ধ্বংস করতে হয়েছে মার্কিন বাহিনীকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর , ইরানি বাহিনীর হামলায় একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তার দুই আরোহী ইরানের  অভ্যন্তরে আটকে পড়েন। তাদের উদ্ধারের জন্য মার্কিন সেনাবাহিনী একটি অস্থায়ী মরুভূমির বিমানঘাঁটিতে বিশেষ অভিযানের পরিবহন বিমান নামায়। মূল লক্ষ্য ছিল আহত এক মার্কিন কর্নেলসহ দ্বিতীয় বিমানসেনাকে নিরাপদে উদ্ধার করা। কিন্তু অবতরণের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অন্তত একটি, এমনকি দুটি বিমান প্রযুক্তিগত ত্রুটি বা নরম মরুভূমির বালিতে আটকে পড়ায় আর উড়তে পারেনি। এ সময় ইরানের বাহিনী দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছিল বলে জানা যায়। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত বিমান ডেকে উদ্ধার অভিযান সম্পন্ন করতে হয় মার্কিন বাহিনীকে।

আরও পড়ুনঃমধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ল অপরিশোধিত তেলের দাম, ভারতীদের পকেটে টান পড়বে?

আরও জানা গিয়েছে, ঘটনাস্থলে ফেলে আসতে হওয়া বিমানগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সে কারণে মার্কিন সেনারা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। সামরিক অভিযানে শত্রুপক্ষের হাতে গোপন প্রযুক্তি চলে যাওয়া ঠেকাতে এমন পদক্ষেপ সাধারণত নেওয়া হয়।ধারণা করা হচ্ছে, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে লকহিড মার্টিনের সি-১৩০ সিরিজের বিশেষ অপারেশন বিমান, বিশেষ করে এমসি-১৩০জে কমান্ডোও  থাকতে পারে, যার মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি। ধ্বংসাবশেষে ছোট আকারের এমএইচ-৬ লিটল বার্ড হেলিকপ্টারের অংশও দেখা গেছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্র “লজ্জাজনক পরাজয়” বরণ করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানে আহত এক বিমানসেনাকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং দ্বিতীয় আরোহীকেও কয়েক ঘণ্টার মধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি