‘সামান্য ভুলের জবাব দিতে প্রস্তুত’, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ভুলের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সেনা। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিশনের ২ সদস্য এমন কথাই বলেছেন। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) সামান্য ভুলের জন্য ওয়াশিংটনের (Washington) সমস্ত ঘাঁটিকে টার্গেট করা হবে। এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অর্থাৎ আমেরিকাকে জবাব দিতে সবদিক থেকে প্রস্তুত ইরান।

ইরানের সংসদের (Iran Perliament) এক সদস্য সূত্রে খবর, আমেরিকা ভালোভাবেই জানে তাদের ভুলের হিসাব করা হলে ইরান (Iran) তার জবাব দেবে। সেটা ১২ দিনের যুদ্ধের মত হবে না। আমেরিকার সমস্ত স্থায়ী ও ভ্রাম্যমান ঘাঁটিগুলোকে নিশানা করা হবে। তিনি আরো বলেছেন, আমেরিকা আক্রমণ চালালে ইরানের নিশানায় ইজরাইলও (Israel) থাকবে। বর্তমানে ইরানের ক্ষমতা অনেক বেশি। ইরানের সমস্যাগুলো সংশোধন করার চেষ্টা করা হয়েছে। আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে ইরান। তাঁর কথায়, আমেরিকা ভালোভাবেই জানে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে এই প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। সেই কারণে তারা কোন রকম ভুল করার কথা ভাববে না।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, সামান্য ভুলের জন্য সর্বোচ্চ পর্যায়ের জবাব পাবে আমেরিকা। ইরানের বাসিন্দা এবং সেনার মধ্যে কোন দ্বিধা নেই। ইরান কখনো যুদ্ধ চায়না, কিন্তু শত্রুর পদক্ষেপের জন্য নিজের দেশের স্বার্থ রক্ষার্থে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার