শত্রু দেশ ইজরায়েলে হামলা চালানোর নির্দেশ খামেইনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে ভরে উঠেছে দুই দেশের আকাশ। এমতাবস্থায় শত্রু দেশ ইজরায়েলে প্রতিশোধমূলক হামলা চালানোর অনুমতি দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইরানি এক কর্মকর্তা জানিয়েছে, তাঁদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইজরায়েল যে হামলা চালিয়েছে তার ‘কঠোর’ এবং ‘অভাবনীয়’ জবাব দেওয়া হবে। আর তা খুব শীঘ্রই। এর জন্য প্রস্তুতিও চলছে।

এদিকে মিত্র দেশ ইজরায়েলকে বাঁচাতে ইরানকে কড়া হুমকি দিয়ে চলেছে আমেরিকা। কড়া ভাষায় জানিয়েছে ইরান যদি ইজরায়েল বা মার্কিন কর্মীদের বিরুদ্ধে কোন হামলা চালায় তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে। কিন্তু সেসব হুমকিকে পাত্তা না দিয়ে সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে ইরান। কয়েকদিন আগেই ইরান সরকারের মুখপাত্র জানিয়েছে প্রায় তিন গুণ বাড়ানো হচ্ছে দেশটির সামরিক খাতের বাজেট।সামরিক খাতে যাতে কোন খামতি না থাকে সেইদিকে কড়া নজরদারীও চালানো হচ্ছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের ডঙ্কা, ছেলের বিয়ে পিছোতে চান নেতানিয়াহু

সদ্যই নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।এরপর তাঁর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিনকেও হত্যা করেছিল ইজরায়েল। এর পরে পরেই ১ অক্টোবর ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। যদিও ক্ষেপণাস্ত্র গুলি অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছিল ইজরায়েল। এরপরে পাল্টা ইরানে মারণ হামলা চালিয়েছিল ইজরায়েল। ইরান এই হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছিল। পাল্টা ‘এর ফল ভাল হবে না’ বলে হুণশিয়ারিও দিয়েছে ইজরায়েল।

এদিকে আগামী ৫ নভেম্বর রয়েছে মার্কিন নির্বাচন। এর আগে ইরান ইজরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাবে কিনা তা জানা যায় নি। তবে বিশ্লেষেকরা মনে করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হামলা চালাতে পারে ইরান।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের