গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেইনি, উত্তরসূরি হিসাবে দায়িত্ব পাচ্ছেন ছেলে?

Share:

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যেই গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। ৮৫ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থতায় ভুগছেন।এমতাবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর উত্তরসূরি নিয়ে। খামেইনির পরে কে হবেন ইরানের সর্বোচ্চ নেতা?

খামেইনির পরবর্তী উত্তরসূরি হিসেবে উঠে আসছে তাঁরই জেষ্ঠ্য পুত্র মোজতাবার নাম। অবশ্য এই নিয়ে দ্বন্দ্ব শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে। মনে করা হচ্ছে, খামেইনির মৃত্যুর পর নতুন উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে মতামত দেবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে খামেইনির অসুস্থতা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে আইআরজিসি।

চলতি বছরেই ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। এরপরে দেশটির প্রেসিডেন্টের আসনে বসেছেন মাসুদ পেজেশকিয়ান।

রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন খামেইনি। প্রাথমিকভাবে অনেকে মনে করছেন ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার (২৬ অক্টোবর)ইজরায়েল পাল্টা হামলা চালিয়েছিল, এর পরেই খামেইনির অসুস্থার খবর পাওয়া যাচ্ছে, এই হামলায় খামেইনির কোন ক্ষতি হয়েছে কিনা এই নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

অন্যদিকে, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনি ইজরায়েলি হামলার পরপরই সামাজিক মাধ্যমে হিব্রু ভাষায় একটি অ্যাকাউন্ট খোলেন। তার প্রথম পোস্টে লেখা ছিল, ‘পরম করুণাময় ও দয়ালু ঈশ্বরের নামে।’

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ