গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। প্রতিদিনই কোনও না কোনও জায়গায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এর জেরে হামাস সদস্যের সঙ্গে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাো ঘটছে। ত্রাণ নিতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি জানা গিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা করার পরিকল্পনা রয়েছে ইজারায়েলের।

এই পরিস্থিতিতে দখলদার ইজরায়েলের হাত থেকে গাজাবাসীকে রক্ষা করার জন্য জাতিসংঘের সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিনস। আয়ারল্যান্ডের সরকারি প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন আর্জি করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট। তাঁর কথায়, জাতি সংঘের সাধারণ পরিষদের উচিৎ গাজার বর্তমান পরিস্থিতিতে মানবিক হয়ে তাঁদের পাশে থাকা। তিনি আরও বলেছেন, বাহিনী গঠন করে গাজাবাসীকে রক্ষা করা উচিৎ। আইন মেনে নিরাপত্তা পরিষদ যদি এই ক্ষেত্রে ভেটো দেয়, তাহলেও জাতিসংঘের মহাসচিব নিজের দায়িত্বে সেনা পাঠাতে পারেন। এই ক্ষেত্রে সকলের ইতিবাচর দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, এখন এমন একটা পরিস্থিতি, যেখানে কারও কোনও দায়বদ্ধতা নেই। ইজরায়েলি মন্ত্রীরা গাজা দখল করে অবৈধ বাসস্থান গড়তে আগ্রহী। আন্তর্জাতিক আইনেক মানছে না তাঁরা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রক্তক্ষয়ী হামলার পর তেল আবিব গাজায় হত্যাযজ্ঞ শুরু করে। ২০২৪ সালে মে মাসে প্যালেস্তাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। একই সময়ে স্পেন ও নরওয়ে একই পথ অনুসরণ করে।গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, অনাহারে মৃত্যু হয়েছে ২৮১ জনের। তারমধ্যে ১১৪ জনই শিশু। খেতে না পাওয়ার বিষয়টি মানুষকে কাবু করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি