জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! পাকিস্তানি সাংবাদিকের চাঞ্চল্যকর দাবিতে হৈচৈ গোটা বিশ্বে। যদিও এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলেই মারা গিয়েছেন ইমরান খান! পাকিস্তানি সাংবাদিকের চাঞ্চল্যকর দাবিতে হৈচৈ গোটা বিশ্বে। যদিও এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। একাধিক অভিযোগের ভিত্তিতে ২০২৩ সাল থেকে জেলবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। ইমরানের দল পিটিআই এবং তাঁর পরিবারের দাবি, আদিয়ালা জেলে তাঁকে একটি অন্ধকূপের মতো জায়গায় আটকে রাখা হয়েছে। গত মার্চ থেকে বাবার কন্ঠ শুনতে পাননি ছেলেরা। তাঁদের দেখাও করতে দেওয়া হচ্ছে না। এদিকে জেলে থাকতে থাকতে ইমরানের দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। কিন্তু তাঁর যথাযথ চিকিৎসা করা হচ্ছে না বলে দাবি পরিবারের।

ইতিমধ্যেই ১৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় ইমরানকে জেলমুক্তির দাবি তুলেছে তাঁর দল। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা পাক সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে। এর মধ্যেই সামনে একজন পাক-সাংবাদিকের একটি চাঞ্চল্যকর দাবি নিয়ে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে দেশটিতে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই সাংবাদিক ইঙ্গিত দিয়েছেন যে, ‘ইমরান হয়তো জেলেই মারা গিয়েছেন। তিনজন ঊর্ধ্বতন সামরিক সূত্র থেকে আমি খবরটি পেয়েছি। তাঁরাও বিশ্বাস করেন ইমরান হয়তো জেলেই মারা গিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী ও সেনাপ্রধান আসিম মুনির খবরটি পুরো দেশের কাছ থেকে লুকিয়ে রেখেছেন। জিএইচকিউ-তে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আমি খবরটি জানতে পেরেছি। যেটি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স। তবে আমি তথ্যগুলো যাচাই করতে পারিনি।’

বিষয়টি এমন সময়ে ভাইরাল হল যখন ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী এবং পিটিআই নেতা সোহেল আফ্রিদি দাবি করেছেন যে, ইমরান খানের মুক্তির দাবিতে ২০ লাখেরও বেশি মানুষ রাস্তায় নামতে প্রস্তুত। তবে ইমরানের মৃত্যু নিয়ে সাংবাদিকের দাবি পুরো উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সাংবাদিকও পরে ইমরানের মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, তিনি তো নিশ্চিত করেননি যে পাক-প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে। 

২০২৩ সালের ৫ অগস্ট থেকে কারারুদ্ধ রয়েছেন ইমরান খান। বর্তমানে ১৯০ মিলিয়ন পাউন্ডের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার স্ত্রী বুশরা বিবিকে একই মামলায় ২০২৫ সালের জানুয়ারিতে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনেই তাদের এই দণ্ডাদেশকে চ্যালেঞ্জ করেছেন। এছাড়াও, ২০২৩ সালের ৯ মে-র বিক্ষোভ সম্পর্কিত বিচারাধীন মামলাগুলোরও মুখোমুখি রয়েছেন ইমরান, যেখানে পিটিআই সমর্থকরা পাকিস্তানজুড়ে সেনাবাহিনীর বিভিন্ন ঘাটি আক্রমণ করেছিল।

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?