ইরাকে আইএসের গুলিতে খতম ১১ সেনা

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বছরের শুরুতেই ইরাকে আইএসের নির্বিবাদে গুলি। প্রাণ হারালেন ১১জন ইরাক সেনা। গণহত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে উত্তর বাগদাদের পার্বত্য অঞ্চলে। সাম্প্রতিক অতীতে এতো বড় হত্যালীলার ঘটনা ঘটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাক সেনার এক পদস্থকর্তা এই খবর দিয়েছেন। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হামলা হয় শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ। সেনাবাহিনীর একটি কনভয় বাকুবা প্রদেশের ওপর দিয়ে যাচ্ছিল। জঙ্গলে লুকিয়ে থাকা আইএস জঙ্গিদের একটি দল সেই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১১জন ইরাক সেনা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর, সূত্রের খবর তেমনই। গত অক্টোবরেও আইএস একটি গ্রামে হামলা চালিয়ে ১১জন নাগরিককে খুন করে। হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। জানা গিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে অপহরণ। আইএস বেশ কয়েকজন গ্রামবাসীকে অপহরণ করে। দাবি করে মুক্তিপণের। গ্রামবাসী মুক্তিপণ দিতে অস্বীকার করলে আইএস জঙ্গিরা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় ১১জন গ্রামবাসীর।

ইরাক সেনার অভিযান চালিয়ে সেখানকার বহু আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। যদিও এই সংগঠনের স্লিপার সেল এখনও কিছুটা হলেও সক্রিয়। তবে শুক্রবারের হামলার পর ইরাক সেনার তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি (এই খবর লেখা পর্যন্ত)।

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুঁড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন